ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের এক অভিযানে ৯৪০ পিস ইয়াবাসহ একজন মাদক কারবারি গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতের নাম- মোহাম্মদ সেলিম (৪১)।
সিটিটিসি সূত্রে জানা যায়, শনিবার (১৯ জুলাই) রাত আনুমানিক ১১:৫০ ঘটিকায় সিটি-ইন্টেলিজেন্স এ্যানালাইসিস বিভাগের একটি টিম বিশেষ অভিযান পরিচালনার সময় রমনা থানাধীন আদ-দ্বীন হাসপাতালের সামনে থেকে নয়শত চল্লিশ পিস ইয়াবাসহ সেলিমকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।





