ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সিটি অ্যাডমিন অ্যান্ড লজিস্টিকস বিভাগের অভিযানে ছিনতাইয়ের সময় এক ছিনতাইকারীকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতের নাম- মোঃ হোসেন ইমন (১৯)।
সিটিটিসি সূত্রে জানা য়ায়, রবিবার (১৯ জুলাই) সন্ধ্যা আনুমানিক ৭:০০ ঘটিকায় সিটি অ্যাডমিন অ্যান্ড লজিস্টিকস বিভাগের একটি টিম রাজধানীর রমনা থানাধীন শান্তিনগর বেইলি রোডের সিদ্ধেশ্বরী গার্লস স্কুল সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ছিনতাইয়ের চেষ্টাকালে হোসেন ইমন নামে এক ছিনতাইকারীকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে রমনা থানায় হস্তান্তর করা হয়েছে।





