রাজধানীর রমনা থানা এলাকায় অভিযান পরিচালনা করে ১ হাজার ৯ শত ৫৫ পিস ইয়াবাসহ এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সিটি-ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগ।
গ্রেফতারকৃতের নাম- মাহমুদা আক্তার সোনিয়া (২৬)।
সিটি-ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগ সূত্রে জানা যায়, সোমবার (১২ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে সিটি-ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগের একটি অভিযানিক দল রমনা থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ১ হাজার ৯ শত ৫৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত মাহমুদা আক্তার সোনিয়া দীর্ঘদিন ধরে কক্সবাজার সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা সংগ্রহ রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রি করতো মর্মে স্বীকার করেছে।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।





