ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের একটি টিম অভিযান পরিচালনা করে ৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মিসেস হাসিনা ইসলাম (৪২) কে গ্রেফতার করেছে।
রবিবার (৭ ডিসেম্বর ) বিকেল আনুমানিক ৪:৩০ ঘটিকায় শান্তিনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ সূত্রে জানা যায়,রবিবার গোপন সংবাদের ভিত্তিতে সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের ডিজিটাল ফরেনসিক টিম শান্তিনগর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত হাসিনা ইসলাম খিলগাঁও থানার একটি মামলায় ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হয়ে দীর্ঘদিন পলাতক ছিলেন। গ্রেফতারের পর তাকে খিলগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।





