চিকিৎসকের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক খাওয়া, কোর্স অসম্পূর্ণ রাখা এবং ফার্মেসিতে প্রেসক্রিপশন ছাড়া কেনা—এসব কারণে বাংলাদেশে মাল্টি-ড্রাগ রেজিস্ট্যান্ট সুপারবাগ দ্রুত ছড়িয়ে পড়ছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. হাসান হাফিজুর রহমান সতর্ক করে বলেছেন, এই সুপারবাগ ভবিষ্যতে ক্যান্সারের চেয়েও বড় হুমকি হয়ে উঠতে পারে!

ছবিঃ সংগৃহীত
কেন এত ভয়ঙ্কর?
- বাংলাদেশে অ্যান্টিবায়োটিকের দৈনিক ব্যবহার বিশ্বের শীর্ষে।
- Acinetobacter-এর imipenem-এর বিরুদ্ধে রেজিস্ট্যান্স ৯৭% পর্যন্ত! (WHO GLASS 2025)
- coli ও Klebsiella-এর থার্ড-জেনারেশন সেফালোস্পোরিনে রেজিস্ট্যান্স ৪০-৬০%।
- ২০২১ সালে AMR-এর কারণে ২৩,৫০০ মৃত্যু (অনুমান), ২০৩০ নাগাদ আরও বাড়তে পারে।
- সাধারণ ইনফেকশনও এখন মারাত্মক—কোনো ওষুধ কাজ করবে না!
কী করতে হবে?
- প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি বন্ধ করুন।
- পূর্ণ কোর্স শেষ করুন।
- কালচার টেস্ট করে ওষুধ নিন।
- সচেতনতা বাড়ান—গণমাধ্যম, চিকিৎসক, ফার্মেসি সবাই মিলে!
এখনই না থামলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য অচিকিত্স্য রোগের অন্ধকার অপেক্ষা করছে।
তথ্যসূত্রঃ বাসস




