হ্যালুইন পার্টি করার অপরাধে ফিলিপিন্সের ১৭ জন মহিলাকে গ্রেফতার করেছে সৌদি আরব। ফিলিপিন্সের বিদেশ মন্ত্রণালয় সূত্রে এই খবর জানা যায় ৷ গোয়েন্দা কর্মকর্তারা রিয়াদের একটি জায়গায় পার্টি চলাকালীন ওই মহিলাদের গ্রেফতার করে ।
যদিও গ্রেফতার হওয়া ওই মহিলাদের উপর আইনি কোন অভিযোগের দায়ের করা হয়েছে কিনা তা এখনও পর্যন্ত পরিষ্কার জানা যায়নি ৷ কিন্তু ফিলিপিন্সের বিদেশ মন্ত্রণালয় স্পষ্ট করে জানিয়েছে সৌদি আইন অনুযায়ী অপরিচিত পুরুষ ও মহিলার একসঙ্গে সার্বজনীন জায়গায় থাকা নিষিদ্ধ৷
রিয়াদে ফিলিপিন্সের রাষ্ট্রদূত অদনান অলোন্ট্রো বলেছেন “এমন মনে হচ্ছে পার্টির আয়োজকদের বিনা অনুমতিতে পার্টি করা ও পড়শিদের বিরক্ত করার অভিযোগ এনেছে ৷” অলোন্ট্রো সৌদি আরবে বসবাস করা নিজেদের নাগরিকদের অ্যাডভাইজরি জারি করে বলেছেন “বিনা অনুমতিতে কোনও অনুষ্ঠান করবেন না ও এরকম অনুষ্ঠানে অংশ নেবেন না৷” পাশাপাশি তিনি জানান মদ্যপান ও ইসলাম বহির্ভূত অনুষ্ঠান যেমন হ্যালুইন, ভ্যালেন্টাইন ও ক্রিসমাস হওয়া থেকে বিরত থাকুন ৷
এক সংবাদ মাধ্যমের রিপোর্টে প্রকাশ, পার্টিতে অংশ নেওয়া কিছু লোকের জানাই ছিল না যে ওখানে হ্যালুইন পার্টি হচ্ছে ৷ সৌদি আরবে সার্বজনীন ক্ষেত্রে ইসলাম সম্বন্ধিত ছাড়া কোনও অন্য ধর্মের প্রার্থনা বা পুজো করার অনুমতি নেই ৷ যদিও ওখানে প্রায় ২০ লক্ষ অমুসলমান লোক বাস করেন ৷




