ইয়েমেনের হুথি বিদ্রোহীদের দমনের জন্য ২০১৫ সালে সৌদি সরকার বিমান হামলা চালায় যা কয়েক মাস আগে শেষ হয়। ঐ হামলায় ইয়েমেনের প্রায় ১০ হাজার মানুষ মারা যায়।
ঐ হামলার জেরে শনিবার সৌদি আরবের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে ক্ষেপনাস্ত্র ছোড়ে হুথি বিদ্রোহীরা।
আলজাজিরাকে দেয়া এক সাক্ষাতকারে হুথির এক মুখপাত্র জানান, সৌদি সরকার আমাদের নিরীহ মানুষকে হত্যা করেছে। ফলে তারাও আমাদের ক্ষেপনাস্ত্র থেকে রক্ষা পাবে না।
এদিকে সৌদি সরকার দাবি করেছে হুথি বিদ্রোহীরা সীমান্তে ৫০ হাজার মাইন পুঁতে রাখার পরিকল্পনা করছে।





