যারা জীবনের ঝুঁকি নিয়ে মহামারী করোনাভাইরাসে আক্রান্তদের সেবা দিয়ে যাচ্ছেন সেইসব চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের সম্মান জানাতে ডুডল নিয়ে হাজির হয়েছে গুগল।
গুগল লিখেছে, ‘কোভিড-১৯ বিশ্বে মানবসম্প্রদায়ের ওপর যে প্রভাব ফেলছে, এতে করে আগের যেকোনো সময়ের তুলনায় মানুষ একে অপরের সাহায্যার্থে এগিয়ে এসেছে বেশি। সেই প্রথমসারির সেবাদানকারীদের স্মরণ ও সম্মান জানাতে আমরা একটি ডুডল সিরিজ চালু করেছি।’
গুগল ডুডলের এই সিরিজটি চিকিৎসক, বিজ্ঞানী, শিক্ষক, সমাজকর্মী এবং যারা প্রয়োজনীয় জিনিসপত্র এবং সেবা দিচ্ছেন তাদের সম্মান জানাবে।




