মটরযান আইন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, যানজট নিরসন এবং সাম্প্রতিক সড়ক দুর্ঘটনা প্রতিরোধ কল্পে “ঢাকা চাকা” গাড়ির চালক ও হেলপারদের নিয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
৪ অক্টোবর, ২০১৮ সকাল ১১ টায় ট্রাফিক উত্তর বিভাগের গুলশান ট্রাফিক জোনের নিউ ইমানুয়েলস হল গুলশান-১ এ কর্মশালার আয়োজন করা হয়।
উক্ত কর্মশালায় মটরযান আইন, সড়ক দুর্ঘটনার কারণ, মটরযান চালনার বিভিন্ন নিয়মকানুন, ট্রাফিক সাইন, দুর্ঘটনা প্রতিরোধকল্পে চালকদের করনীয় ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করেন ট্রাফিক উত্তর বিভাগের উপ-পুলিশ কমিশনার প্রবীর কুমার রায় পিপিএম।
উক্ত কর্মশালায় শুধুমাত্র বাসস্টপেজে যাত্রী উঠানামা করানো ও যাত্রীদের সাথে হেলপার এবং ড্রাইভারদের আচরণ ইত্যাদি বিষয় অন্তর্ভুক্ত ছিল।
এ প্রশিক্ষণ কর্মশালায় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ‘ঢাকা চাকা’ পরিবহনের পরিচালক দেওয়ান কুতুব উদ্দীন স্বপন ও প্রায় ৯০ জন চালক ও হেলপার উপস্থিত ছিলেন।




