রাজধানীর বনানী এলাকায় আল-আমিন হত্যা মামলার পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেফতার করেছে বনানী থানা পুলিশ।
গ্রেফতারকৃতের নাম- মো. নুরে আলম নুরু (৪০)।
বনানী থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২১ জুলাই) সকাল আনুমানিক ১০:৩০ ঘটিকায় বনানী থানাধীন ১৭ নম্বর সড়কের একটি কাবাব রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পরোয়ানাভুক্ত আসামি নুরে আলম নুরুকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামি একটি আলোচিত হত্যা মামলার পরোয়ানাভুক্ত। এছাড়াও তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।





