হাজারীবাগ থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট ২৬ জনকে গ্রেফতার করেছে ডিএমপির হাজারীবাগ থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো- ১। আবুল ফরহাদ (২২) ২। রাসেল (১৯) ৩। শুকুর আলী ( ১৮) ৪। মনির হোসেন ( ৩২) ৫ । মাসুদ রানা ( ৪০) ৬। সবুজ মিয়া (৩০) ৭। মো. আকাশ ( ২৬) ৮। মো. ইমরান ( ২৪) ৯। সজিব হাওলাদার (২৭) ১০। মো. রাজু (২৬) ১১। রাব্বি ( ২০) ১২। মো. মাহমুদ (২০) ১৩। মো. নিঝুম মিয়া ( ২৫) ১৪। জুবায়ের আহমেদ (১৮) ১৫। মো. হ্নদয় (২৩) ১৬। রাকিব (২৫) ১৭। মো. আজগর ওরফে আরমান (২৯) ১৮। মো. রিফা ওরফে রিফাত (১৯) ১৯। মো. কবির ( ৪৫) ২০। রিপা আক্তার (২২) ২১। মোছাঃ পারুল বেগম (৪২) ২২। মোছাঃ জেসমিন বেগম ( ৩৮) ২২। সৈয়দ জাকির হোসেন (৩৩) ২৪। মো. রুবেল (২০) ২৫। মো. নিরব হোসেন ওরফে অভি (৩৩) ও মো. নাঈম (১৯) ।
হাজারীবাগ থানা পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (১০ এপ্রিল) হাজারীবাগ থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন অপরাধ প্রবন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা বিভিন্ন অপরাধে জড়িত ২৬ জনকে গ্রেফতার করে।
গ্রেফতারকালে তাদের হেফাজত থেকে সাত পিস ইয়াবা ট্যাবলেট ও ১৮ পুড়িয়া গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।




