ডিএমপি নিউজ : নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরিরের মিডিয়া সমন্বয়ক ইমতিয়াজ সেলিমকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)।
শুক্রবার (৪ অক্টোবর) ভোরে বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা রয়েছে। এছাড়াও সে পল্লবী ও খিলগাঁও থানার আরো দুটি মামলার এজাহার নামীয় আসামি। তাকে বিজ্ঞ আদালতে হস্তান্তর প্রক্রিয়াধীন।
উল্লেখ্য, তার বিরুদ্ধে আরো তিনটি মামলা বিচারাধীন রয়েছে।





