নির্মাতা, অভিনেত্রী মেহের আফরোজ শাওন। কিছুদিন আগেই প্রতিশ্রুতি দেয়া একটি বইমেলায় অংশ নিতে আমেরিকায় গিয়েছিলেন তিনি। কিন্তু সে দেশেও করোনা ভাইরাসের প্রকোপ থাকায় দেশে এসে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন এই জনপ্রিয় অভিনেত্রী।
মঙ্গলবার (১৭ মার্চ) নিজের ফেসবুকের দেয়ালে এক পোস্টের মাধ্যমেই নিজেই এই কথা জানান শাওন।
তিনি লেখেন, ‘বেশ আগে প্রতিশ্রুতি দেয়া একটি বইমেলায় অংশ নিতে আমেরিকায় গিয়েছিলাম। ওয়াশিংটনে প্রকোপ থাকলেও নিউইয়র্কে করোনাভাইরাসের প্রকাশ পায়নি তখনও। ভাইরাসটির সংক্রমণ বাড়ার পরপরই আমেরিকা বিভিন্ন স্টেটে সতর্ক বার্তা জারি হয়ে যায়। তারপর ঘর থেকে বের হইনি একদম। পরম করুণাময়ের অশেষ কৃপায় গতকাল দেশে ফিরেছি।




