ডিএমপি নিউজ: বিদেশে পালানোর সময় ২০ টি গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী সোহেলকে গ্রেফতার করেছে ডিএমপির হাজারীবাগ থানা পুলিশ। তাকে বুধবার দিবাগত রাত সাড়ে বারোটায় ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে গ্রেফতার করা হয়।
হাজারীবাগ থানার অফিসার ইনচার্জ নূর মোহাম্মদ ডিএমপি নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গ্রেফতারকৃত সোহেল একজন প্রতারক। সে ভদ্রবেশে বিভিন্ন কৌশলে মানুষের সাথে প্রতারণা করে থাকে। হাজারীবাগ থানাতেই তার নামে ২০ টি গ্রেফতারী পরোয়ানা মুলতবি ছিলো। ইতিমধ্যে বিজ্ঞ আদালত সোহেলকে দুটি মামলায় সাজা দিয়েছে। দীর্ঘদিন বিভিন্ন জায়গায় গা ঢাকা দিয়ে ছিলো বুধবার রাতে কৌশলে বিদেশে পাড়ি দেয়ার সময় হাজারীবাগ থানা পুলিশ তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত সোহেলকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।





