ডিএমপি নিউজঃ চট্টগ্রামের কোতোয়ালী থানা এলাকা থেকে ৪৫০ লিটার চোলাই মদসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সংশ্লিষ্ট থানা পুলিশ।
রবিবার (১৫ মার্চ) সন্ধ্যা সাড়ে সাতটায় পুরাতন ফিশারীঘাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতের নাম, ইমন দাশ (২১)।
কোতোয়ালী থানা সূত্র ডিএমপি নিউজকে জানায়, গ্রেফতারকৃত ইমন দাশ বিভিন্ন স্থান হতে পাইকারি মূল্যে চোলাইমদ সংগ্রহ করে মজুদ করে রাখতেন। এরপর তিনি মজুদকৃত চোলাই মদ খুচরা বাজারে বেশি দামে বিক্রি করতেন।
কোতোয়ালী থানা সূত্র আরো জানায়, গ্রেফতারকৃত ইমন দাশের বাড়ি চট্টগ্রাম কোতোয়ালী থানার ফিশারীঘাটের মনোহরখালী এলাকায়।
উক্ত ঘটনায় তার বিরুদ্ধে কোতোয়ালী থানায় মামলা রুজু হয়েছে।





