গত বুধবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় প্রকাশিত ৫০তম বিসিএসের বিজ্ঞপ্তিতে প্রিলিমিনারি পরীক্ষার নম্বর বণ্টনে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। বাংলা, ইংরেজি ও বাংলাদেশ বিষয়াবলিতে ৫ নম্বর করে কমানো হয়েছে। অন্যদিকে আন্তর্জাতিক বিষয়াবলি, গাণিতিক যুক্তি এবং নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসনে ৫ নম্বর করে বাড়ানো হয়েছে। তবে মোট ২০০ নম্বর অপরিবর্তিত রয়েছে।
৫০তম বিসিএসে ক্যাডার-ননক্যাডার মিলে ২,১৫০ পদ
পিএসসি সূত্রে জানা গেছে, ৫০তম বিসিএসে মোট ক্যাডার পদ ১,৭৫৫টি এবং নন-ক্যাডার পদ ৩৯৫টি। সব মিলিয়ে এবার ২,১৫০ জনকে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে স্বাস্থ্য ক্যাডারে সর্বোচ্চ ৬৫০টি এবং প্রশাসন ক্যাডারে ২০০টি পদ রয়েছে।
প্রিলিমিনারি পরীক্ষার নতুন নম্বর বণ্টন (৫০তম বিসিএস)
- বাংলা ভাষা ও সাহিত্য: ৩০ (আগে ৩৫)
- ইংরেজি ভাষা ও সাহিত্য: ৩০ (আগে ৩৫)
- বাংলাদেশ বিষয়াবলি: ২৫ (আগে ৩০)
- আন্তর্জাতিক বিষয়াবলি: ২৫ (আগে ২০)
- ভূগোল, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা: ১০ (অপরিবর্তিত)
- সাধারণ বিজ্ঞান: ১৫ (অপরিবর্তিত)
- কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি: ১৫ (অপরিবর্তিত)
- গাণিতিক যুক্তি: ২০ (আগে ১৫)
- মানসিক দক্ষতা: ১৫ (অপরিবর্তিত)
- নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন: ১৫ (আগে ১০)
মোট: ২০০ নম্বর (অপরিবর্তিত)
আবেদন ও পরীক্ষার সময়সূচি
– অনলাইনে আবেদন শুরু: ৪ ডিসেম্বর ২০২৫
– আবেদনের শেষ সময়: ৩১ ডিসেম্বর ২০২৫, রাত ১১:৫৯ মিনিট
– প্রিলিমিনারি পরীক্ষা (সম্ভাব্য): ৩০ জানুয়ারি ২০২৬
পরিবর্তিত এই নম্বর বণ্টনের ফলে প্রার্থীদের এখন আন্তর্জাতিক বিষয়, গণিত ও নৈতিকতার ওপর আরও বেশি গুরুত্ব দিতে হবে বলে মনে করছেন বিসিএস কোচিং বিশেষজ্ঞরা।
তথ্যসূত্রঃঅনলাইন পোর্টাল




