ডিএমপি নিউজঃ ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ইউনিট ৫০,০০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।গ্রেফতারকৃতরা হলো-মোঃ সাদেক হোসেন (২৪) ও মোঃ আব্দুল মান্নান (২৮)।
সিটিটিসি সূত্রে জানানো হয়, ২২ জানুয়ারি’১৮ রাত ২২.১০ টায় খিলক্ষেত থানাধীন ৩০০ ফুট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
এসময় ইয়াবা বহনে ব্যবহৃত একটি মিনি ট্রাক জব্দ করে সিটিটিসি ইউনিট।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে খিলক্ষেত থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।




