রাজধানীর কদমতলী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৫১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা-মিরপুর বিভাগ।
গ্রেফতারকৃতরা হলো-১। মোঃ হোসেন (২৭) ২। মোঃ আওয়াল (২৮) ও ৩। মোঃ আনোয়ার হোসেন সাগর (২৮)।
গোয়েন্দা-মিরপুর বিভাগ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (৪ অক্টোবর) রাত আনুমানিক ০৮:৫০ ঘটিকায় কদমতলী থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে। এসময় তাদের হেফাজত হতে ৫১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, তারা সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা বিক্রি করে করতো।
এ ঘটনায় কদমতলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।





