রাজধানীর ধোলাইপাড় এলাকা হতে ৫ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।
গ্রেফতারকৃতের নাম- আরিফুল ইসলাম মারুফ (২১)।
সিটিটিসি সূত্রে জানা যায়, সোমবার (১০ আগস্ট) দুপুর আনুমানিক ০৩:৩০ ঘটিকায় সিটি-ইন্টেলিজেন্স এ্যানালাইসিস বিভাগের একটি টিম বিশেষ অভিযান পরিচালনা করে ধোলাইপাড় এলাকা থেকে মারুফকে গ্রেফতার করে। এসময় তার হেফাজত হতে ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।





