রাজধানীর মিরপুর এলাকার একটি অফিসের তালা কেটে চুরির ঘটনায় ছবিতে প্রদর্শিত দুই চোরকে গ্রেফতারে সহায়তা চেয়েছে ডিএমপির মিরপুর মডেল থানা পুলিশ।

মিরপুর মডেল থানা সূত্রে জানা যায়, গত ১৬ জানুয়ারি ২০২৫ খ্রি. সন্ধ্যা আনুমানিক ০৭:০০ ঘটিকা হতে ১৮ জানুয়ারি ২০২৫ খ্রি. ভোর আনুমানিক ০৫:২০ ঘটিকার মধ্যে যেকোন সময় অজ্ঞাতনামা দুইজন চোর রায়েনখোলা হাউজিংয়ের একটি ভবনের গেটের তালা কেটে ৬০ কয়েল তার যার বাজার মূল্য পাঁচ লক্ষ ৪০ হাজার ৩৫০ টাকা ও ড্রয়ারে থাকা নগদ এক লক্ষ টাকা চুরি করে নিয়ে যায়। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে চুরির ঘটনার সত্যতা পাওয়া যায়।
মামলার সুষ্ঠু তদন্তের জন্য ছবি ও ভিডিও ফুটেজে প্রদর্শিত দুই লোকের সন্ধান জানা প্রয়োজন। তাদেরকে বা তাদের পরিহিত পোশাক দেখে কেউ সন্ধান জেনে থাকলে মিরপুর মডেল থানার তদন্তকারী অফিসার এসআই মো. রাশেদুল ইসলাম (০১৭২৮-৫৮২৮৩৮) অথবা অফিসার ইনচার্জ (০১৩২০-০৪১১২২)-এর সঙ্গে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।




