হাইওয়ে পুলিশের বিভিন্ন থানা বা ফাঁড়ি মহাসড়কের বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে ৬৬,৫৩০ পিস ইয়াবা ট্যাবলেট, ৯০ কেজি ৩৭০ গ্রাম গাঁজা, ৭২ বোতল ফেন্সিডিল, ১১৬.৫ লিটার চোলাই মদসহ ৩২ জনকে গ্রেফতার করেছে। এ সময় মাদকদ্রব্য বহনের দায়ে ২টি প্রাইভেটকার, ১টি ট্রাক, ১টি মিনি পিকআপ, ১টি সিএনজি, ১টি মোটর সাইকেল জব্দ করেছে পুলিশ।
হাইওয়ে পুলিশের অপারেশন ও স্পেশাল এ্যাফেয়ার্সের অতিঃ পুলিশ সুপার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৩ জুলাই, ২০১৭ দিনভর মহাসড়কের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে এসব মাদকদ্রব্য উদ্ধার ও অভিযুক্তদের গ্রেফতার করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্ল্যেখ করা হয়, হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের মহাসড়কের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ৬৬,৪০০ পিস ইয়াবা ট্যাবলেট, ৮৫ কেজি গাঁজা, ২টি প্রাইভেটকার, ১টি ট্রাক, ১টি মিনি পিকআপ, ১টি সিএনজি উদ্ধার করা হয় এবং ১৯ জনকে গ্রেফতার করা হয়।
হাইওয়ে পুলিশ গাজীপুর রিজিয়নের মহাসড়কের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ৫ কেজি গাঁজা, ৭২ বোতল ফেন্সিডিল, ২০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয় এবং ৫ জনকে গ্রেফতার করা হয়।
হাইওয়ে পুলিশ বগুড়া রিজিয়নের মহাসড়কের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ১৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয় এবং ১জনকে গ্রেফতার করা হয়।
হাইওয়ে পুলিশ মাদারীপুর রিজিয়নের মহাসড়কের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ১৩০ পিস ইয়াবা ট্যাবলেট, ২২০ গ্রাম গাঁজা, ৯৬.৫ লিটার চোলাই মদ ও একটি মোটর সাইকেল উদ্ধার করা হয় এবং সাতজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়েছে।





