রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন এলাকা থেকে ৮ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম-রানা হাওলাদার (২৫)।
সিটিটিসি সূত্রে জানা যায়, রবিবার (১৩ সেপ্টেম্বর) রাত আনুমানিক ০৮:৪০ ঘটিকায় সিটিটিসির সিটি-ইন্টেলিজেন্স এ্যানালাইসিস বিভাগের একটি অভিযানিক দল তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে ৮ কেজি গাঁজাসহ রানাকে গ্রেফতার করে। এ ঘটনায় তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।
গ্রেফতারকৃতকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।





