রাজধানীর সবুজবাগ থানা এলাকা থেকে ৯ কেজি গাঁজাসহ এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।
গ্রেফতারকৃত নাম- শামীমা আক্তার (৬০)।
সিটিটিসি সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল আনুমানিক ০৭:৩৫ ঘটিকায় সিটিটিসির ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগের একটি অভিযানিক দল সবুজবাগ থানা এলাকায় অভিযান পরিচালনা করে ৯ কেজি গাঁজাসহ শামীমা আক্তারকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।





